1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

‎নাগেশ্বরীতে বিএনপির বিশাল ইফতার মাহফিল সফল ভাবে অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৮০ বার পঠিত

রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিশাল ইফতার মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ইফতার মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেহরক্ষীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) নাগেশ্বরী মহিলা কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিলে নাগেশ্বরী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা নুর ইসলামকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেহরক্ষী হিসেবে এই সংর্বধনা প্রদান করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজার সভাপতিত্বে ও সদস্য সচিব আলহাজ্ব মোখলেসুর রহমানের সঞ্চালনায়, প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ। উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌর বিএনপি’র আহ্বায়ক আবুল কাশেম সরকার, সদস্য সচিব আজিজুল হক।

জেলার অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি অংশগ্রহণ করেন। পাশাপাশি উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, তাঁতীদল এবং উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ২হাজারের বেশি নেতাকর্মী অংশ গ্রহণ করেন। পরে আলোচনা ও মোনাজাত শেষে ইফতার কার্যক্রম শুরু হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park