1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

নাগেশ্বরীতে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি-বালু উত্তোলন

  • আপডেট সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

মোঃ জাকির হোসেন জুয়েল, কুড়িগ্রাম উত্তর প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গোপালপুর উত্তর সরকারটারী মাঠের পাড়ে বাণিজ্যিক উদ্দেশ্যে ফসলি জমি থেকে অবৈধভাবে গভীরভাবে মাটি ও বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, নুহু নামের এক মাটি ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম পরিচালনা করে আসছেন।

অভিযোগ রয়েছে, প্রশাসনের নজরের আড়ালে একাধিক ভেকু মেশিন ব্যবহার করে আবাদি জমি খনন করা হচ্ছে। এতে জমির উর্বরতা নষ্ট হওয়া ছাড়াও আশপাশের কৃষিজমি মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। স্থানীয়রা জানান, এলাকার কয়েকজনকে সঙ্গে নিয়ে নুহু ব্যবসায়ী গোপনে মাটি ও বালু উত্তোলন করে তা বিক্রি করে আসছেন।

এলাকাবাসীর দাবি, ফসলি জমি রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলন অবিলম্বে বন্ধ করা হোক এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park