1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ ১১ জন আটক

  • আপডেট সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পঠিত

মোঃ জাকির হোসেন জুয়েল, কুড়িগ্রাম উত্তর প্রতিনিধিঃ

নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু উপায়ে উত্তর সংগ্রহের অভিযোগে নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে নাগেশ্বরী উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।

আটক মিনারুল ইসলাম নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি আসন্ন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বলেও জানা গেছে।
আটক ব্যক্তিদের পূর্ণ পরিচয়

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন— মোঃ আব্দুল লতিফ (৫২), সাং- নাখারগঞ্জ, ওয়ার্ড নং-০৮, ইউপি- রামখানা, থানা- নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোঃ শরিফুজ্জামান সিদ্দিকী (৪০), বোয়ালভিঢ় (নেওয়াশী বাজার), ওয়ার্ড নং- ০৪, ইউপি – ডাঙ্গার মোড়, থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম, মোঃ হিমেল মাহমুদ (২৮), সাং- বাঁশখালী, ওয়ার্ড নং- ০৬, কাচিকাটা, থানা- শিবচর, জেলা- মাদারীপুর, মোছাঃ চামেলী আক্তার (২৯), সাং- টেকের হাট (সদর পৌরসভা), ওয়ার্ড নং- ০৪, থানা- রাজৈর, জেলা-মাদারীপুর, মোঃ মাহবুব খান (৩৫), সাং- জাঙ্গালীয়া, থানা- কাঠালীয়া, জেলা- ঝালকাঠি। বর্তমান ঠিকানা-বাসা নং- ২৮৫/১, টিভি রোেড, রামপুরা, ডিএমপি, ঢাকা।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লা হিল জামান জানান, “পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসায় অসাধু উপায়ে উত্তরপত্র সংগ্রহের সময় ডিভাইসসহ ছয়জনকে আটক করা হয়েছে। অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঘটনার পর সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে যেন কোনো ধরনের আতঙ্ক বা বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে বিষয়েও কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।

এ ঘটনায় স্থানীয় ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা দলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park