1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

নাগেশ্বরীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদের প্রতি যুবদলের পুষ্পার্ঘ অর্পণ

  • আপডেট সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০ বার পঠিত

রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভাষা শহীদদের প্রতি যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নাগেশ্বরী উপজেলা ও পৌর শাখা। দিবসটি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারী ২০২৬) জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে সমবেত হন। প্রথমে এক মিনিট নীরবতা পালন করে, শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগের মাধ্যমেই আজ আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি।

পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নাগেশ্বরী উপজেলা শাখার আহবায়ক নুরুজ্জামান হক, সদস্য সচিব আতিকুর রহমান লেবু, যুগ্ন আহবায়ক প্রভাষক ফরহাদ হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব নুরজামাল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের অসংখ্য নেতৃবৃন্দ। যুবদলের পাশাপাশি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park