1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়িতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

  • আপডেট সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৮২ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

আজ হিন্দু সম্প্রদায়ের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অন্ঞলের ১১ জেলায় আকস্মিক বন্যার কারণে পূর্ব নির্ধারিত আনন্দ শোভা যাত্রা বাতিল করে নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ি পরিচালনা কমিটির উদ্যোগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত হয়।
আজ ২৬ আগস্ট ‘২৪ রোজ সোমবার সকাল ১০:০০ ঘটিকায় নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ি পরিচালনা কমিটির সভাপতি শ্রী রমেন্দ্র নারায়ণ শীলের সভাপতিত্বে এবং সহ – সম্পাদক শ্রী রামেন্দ্র সুন্দর বোসের পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি।
এ সময় ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শ এবং দেশের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বলেন, বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ।আমরা পূর্ব থেকেই বাংলাদেশে বিশেষ করে আমাদের নাগরপুরে হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করে আসছি।আমাদের এই নাগরপুরে কখনোই হিন্দু মুসলমানের মাঝে কোন বিভেদ সৃষ্টি হয়নি।আমরা প্রত্যেকেই একে অন্যের অনুষ্ঠানে উৎসবে নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করি।আগামী দিনে বাংলাদেশ কে একটি গণতান্ত্রিক সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে হিন্দু মুসলমান সহ মিলেমিশে শান্তিপূর্ন ভাবে অবস্থান করে দেশ গঠনে কাজ করে যাবো।
আলোচনা শেষে দেশে আকস্মিক বন্যায় নিহত মানুষের স্মরণে এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় এক বিশেষ প্রার্থনা করা হয়।
উক্ত বিশেষ প্রার্থনা পরিচালনা করেন শ্রী জীবন চক্রবর্তী।
এ সময় আরো উপস্থিত ছিলেন
নাগরপুর থানার অফিসার ইনচার্জ
মোঃ জসিম উদ্দিন, নাগরপুর উপজেলা বিএনপির সিনি: সহ – সভাপতি আহমেদ আলী রানা, সহ সভাপতি শিব শংন্কর সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরিদুজ্জামান কোহিনূর এবং দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান লাভলু।
আরও উপস্থিত ছিলেন – নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাবু লক্ষীকান্ত সাহা, ব্যবসায়ি নেতা মোঃ সায়েদ আলী স্বাধীন, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল কুমার সাহা রাধু সহ নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ি পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অসংখ্য ভক্ত ও পূজারিবৃন্দ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park