
মু আ হা ইবনে জালাল
শরীয়তপুর প্রতিনিধি
আজ ২০২৬ সালের ১ম মাসের ১ম দিন ।ইংরেজি নববর্ষের শুরুতে নতুন বই বিতরণ উৎসব।এরই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন শরীয়তপুর ইসলামী একাডেমিতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটি, সহ-সুপার ও শিক্ষকমণ্ডলী।
এসময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য জনাব মোঃ সাইদুর রহমান সরদার,মাওলানা আব্দুস সালাম,কাজী হেদায়েতউল্লাহ,মো.আহসান উল্লাহ,সহকারী সুপার মাওলানা মাহবুবুর রহমান, মাস্টার কাওসার আহমদসহ অন্যান্য শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
আগামী শনিবার ৩ জানুয়ারী ২০২৬ সকাল ১০ টায় পাঠদান কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হবে প্রতিষ্ঠাতা-পরিচালক মুফতি আবু সুফিয়ান আল মাহমুদ সূত্রে জানা যায়।