1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

নওগাঁয় বিশেষ টাস্কফোর্স অভিযান

  • আপডেট সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

নওগাঁয় বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সম্মানিত আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব এ এইচ ইরফান উদ্দিন আহমেদ মহোদয়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।শনিবার ( ১২ অক্টোবর) সকালের দিকে এ অভিযান চালানো হয়। এসময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: শামীম রেজা সজীব মোবাইল কোর্টের মাধ্যমে ০৩ টি প্রতিষ্ঠানকে ১,৩০০/- টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করেন। একই সময়ে
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও টাস্কফোর্স কমিটির সদস্য সচিব জনাব মোঃ রুবেল আহমেদ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ০৪ টি প্রতিষ্ঠানকে ৪,৫০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

টাস্কফোর্স অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মো: বায়েজিদ আলম ও নওগাঁ সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মহোদয়ের প্রতিনিধি ও জেলা কৃষি বিপণন কার্যালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অভিযানে ক্যাব, নওগাঁ’র সভাপতি জনাব আজাদুল ইসলাম ও ০২ জন ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি চৌকস টিম অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
এসময় মুক্তির মোড় সাহেব বাজারে চাউল, মুরগি ও মাংস, মাছ বাজার, সবজি বাজার ও ডিমের বাজারে তদারকি করা হয়।
এছাড়া ইউএনও অফিসের সামনের বাজারে মুরগি, ডিম সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে মনিটরিং করা হয়।
মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে পণ্য বিক্রি করায় সর্বমোট ০৭ টি প্রতিষ্ঠানকে ৫,৮০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park