1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

দূর্গম ডাকভাঙ্গা ও মৈষকুম গ্রামে শিক্ষা কার্যক্রম পরিদর্শন করলেন বেলজিয়াম বাংলাবাড়ির প্রতিনিধি দল

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

রামু উপজেলার দূর্গম পাহাড়ী জনপদ ডাকভাঙ্গা ও মৈষকুম গ্রামে বেসরকারি সেবামূলক সংস্থা ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ পরিচালিত শিক্ষা প্রকল্প পরিদর্শন করেছেন দাতা সংস্থা বেলজিয়াম বাংলাবাড়ি’র প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী পরিদর্শনে প্রতিনিধি দলের সদস্যরা ছিলেন- লুক, ক্যাটরিন, ড্যানিয়েল, ভেরোনিক, মার্ক, হেইডি, রিক ও নাওমি।

প্রতিনিধি দলটি ডাকভাঙ্গা বাংলাদেশ এর এরিয়া অফিস, প্রধান কার্যালয়সহ কচ্ছপিয়া ইউনিয়নের ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউয়ারখোপ ইউনিয়নের মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয়, ভিলেজারপাড়া রওশন সরওয়ার শিশু ও বয়স্ক শিক্ষা কেন্দ্র ও মনিরঝিল শিশু ও বয়স্ক শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া, বিকেলে মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রতিনিধি দল।

পরিদর্শনকালে প্রতিনিধি দল ‘লিটল ডক্টরস’ প্রোগ্রামসহ বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরিদর্শন শেষে বেলজিয়াম বাংলাবাড়ি’র প্রতিনিধি দল ডাকভাঙ্গা বাংলাদেশ পরিচালিত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডাকভাঙ্গা বাংলাদেশ এর কান্ট্রি রি-প্রেজেন্টেটিভ মো. মাসুম বিল্লাহ খাঁন, প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. জুয়েল তালুকদার, রামু উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিব, সহকারি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রাশেদুল আনোয়ার, কনসালটেন্ট তৌহিদ আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম রব্বানী খাঁন এবং রামু প্রেস ক্লাবের সহ সভাপতি কাজী এম আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

ডাকভাঙ্গা বাংলাদেশ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে বেলজিয়াম প্রতিনিধি দলকে অবহিত করেন সংস্থার কান্ট্রি রি-প্রেজেন্টেটিভ মো. মাসুম বিল্লাহ খাঁন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park