1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

দিনাজপুর ১আসনের সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপালের বিচারের দাবীতে মানববন্ধন

  • আপডেট সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৬৬ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

দিনাজপুর ১আসনের সাবেক এমপি মনোরঞ্জন শীল
গোপালের বিচারের দাবীতে মানববন্ধ
কাহারোল বড় পোকড়া মজা পুকুর ভূমিহীন কৃষক সমবায় সমিতির ১৯৭৭সাল থেকে ভোগদখলীয় সম্পত্তি জোর পূর্বক দখল করে ১৩টি পরিবারকে মামলা হামলা দিয়ে উচ্ছদ করার প্রতিবাদে এবং দিনাজপুর ১আসনের (বীরগঞ্জ,কাহারোল)সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপালসহ তার সহকারী আবুল কালাম আজাদ(হা কামাল) এর বিচারের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ।
১৮আগস্ট সকাল ১১টায় দিনাজপুর কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নে বড় পোকড়া মজা পুকুর ভূমিহীন কৃষক সমবায় সমিতির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন কাহারোল বড় পোকড়া মজা পুকুর এলাকায় আমরা আমাদের বংশপরম্পরায় ১৯৭৭সাল থেকে ৩১টি পরিবার বসবাস করে আসছিলাম।এখানে একটি সরকারি উদ্যোগে পুকুর করে দেয়া হয় ।আর সেই পুকুরটি সরকারি প্রবিধান মোতাবেক বড় পোকড়া মজা পুকুর ভূমিহীন কৃষক সমবায় সমিতির মাধ্যমেই পরিচালিত হয়ে আসছিল ।কিন্তু আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর দিনাজপুর ১আসনের সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপাল গত ২০১০ সালে তার নিজ নামে মা নিত্য রানী শীল ও তার সহযোগী আবুল কালাম আজাদের নামে বোচাগঞ্জের বাসিন্দা নুর আক্তার বানু ও তার অপর দুই বোনের কাছ থেকে খাস কবলা দলীলমুলে ১একর ৩৫ শতক জমি রেজিস্ট্রি নিয়ে ১১দষমিক ৩৫একর জমি দখল করে গরু,হাঁস মুরগির খামারসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলে আমাদের এলাকা থেকে বিতারিত করার অপচেষ্টায় লিপ্ত ছিল এবং আমাদের একেক জনকে ৩,৪টি করে মামলা দিয়ে দিনের পর দিন হয়রানি করে বড় পোকড়া মজা পুকুর এলাকায় বসবাসরত নুর ইসলাম ,আব্দুল মোতালেব,আবুল কালাম,আবুল হোসেন সহ ১৩টিপরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করে সেখানে গড়ে তুলে তাদের সাম্রাজ্য ।তাদের সাম্রাজ্যে প্রবেশ করলে শিশু থেকে বৃদ্ধ কেউই রেহাই পেতো না।হয় মামলা না হয় শারীরিক নির্যাতন ।সমবায় সমিতির নামে বরাদ্দকৃত পুকুর ও আশ্রয়স্থল পুনঃরুদ্ধার এবং সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপাল,আবুল কালাম আজাদসহ তার তার সহোযোগীদের দ্রুত আইনের আওতায় নিয়ে বিচারের দাবি জানান বিক্ষুব্ধ এলাকাবাসী ।এ সময় বক্তব্য রাখেন বড় পোকড়া মজা পুকুর ভূমিহীন কৃষক সমবায় সমিতির সভাপতি মোঃ ওসমান আলী,সদস্য মোঃ মোসলেম উদ্দিন,মোঃ হাসান চৌধুরী,সদস্য নজরুল ইসলাম,ভুক্তভোগী সালমা,সমর্থ বানু,,সোহরাব কাজী,ওসমান আলীসহ প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park