1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

তালতলীতে অবৈধ ও নিষিদ্ধ সুতি জাল পুড়িয়ে দিয়েছে প্রশাসন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৮৫ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

বরগুনার তালতলীতে কৃষকের প্রতিবন্ধকতা দূর করতে ও কৃষিকাজের স্বার্থে স্লুইস গেটে পেতে রাখা সুক্ষ্ম ফাঁসের অবৈধ ও নিষিদ্ধ সুতি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২০আগস্ট) দুপুরে উপজেলার পচাকোড়ালিয়া বাজার সংলগ্ন স্লুইস ঘাটে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা। এ সময় তার সাথে ছিল মৎস্য অধিদপ্তর কর্মকর্তা কর্মচারী সহ, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ছাত্ররা। এ সময় অবৈধ ও নিষিদ্ধ সুতি জাল পুড়িয়ে দেয়া হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সমন্বয়ক আলভী খান ও রেদোয়ান মৃধা বলেন,একটি প্রভাবশালীমহল দীর্ঘ বছরের পর বছর কৃষিকাজের ব্যবহারের স্লুইসগেটআটকে অবৈধ ও নিষিদ্ধ সুতি জাল দিয়ে দেশীয় প্রজাতির ছোট মাছ মেরে ফেলছে এছাড়া
জলাবদ্ধতার সৃষ্টি করে কৃষকের সর্বনাশ করে আসছিল।বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি দ্রুত মোবাইল কোর্টের মাধ্যমে জালগুলো পুড়িয়ে ধ্বংস করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা জানান,কৃষিকাজে কৃষকের প্রতিবন্ধকতা কারীচক্র কৃষকদের ক্ষতি করছে, এছাড়া এ সকল অবৈধ জাল দিয়ে দেশীয় প্রজাতির ছোট ছোট মাছ ধ্বংস করছে।
কৃষিকাজের স্বার্থে স্লুইস গেটে পেতে রাখা সুক্ষ্ম ফাঁসের অবৈধ জাল সহ মাছ ধরার সরঞ্জামাদি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park