
মু আ হা ইবনে জালাল
শরীয়তপুর প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শরীয়তপুর-১ (নড়িয়া-সখিপুর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে এমপি পদপ্রার্থী বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মাহমুদ হোসেন এর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়।
এ প্রসঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আলহামদুলিল্লাহ,বাংলাদেশ আজ এক নতুন যাত্রায় পা ফেলছে। জুলাইয়ের বীরদের অঙ্গহানি ও জীবনের বিনিময়ে যে সুযোগ আমরা পেয়েছি, তাকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন দেশ গড়াই আমাদের লক্ষ্য। নতুন বাংলাদেশ গড়ার পথে প্রথম পদক্ষেপ সফল হোক। ইনশাআল্লাহ!