1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

ঠাকুরগাঁও এ বিএসএফের গুলিতে নিহত কিশোর জয়ন্তের মরদেহ ফেরত দিয়েছে ভারত

  • আপডেট সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

মরদেহ নিয়ে যাওয়ার দুদিন পর মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবি এবং বালিয়াডাঙ্গী থানা পুলিশের উপস্থিতিতে নিহত কিশোরের মরদেহ ফেরত দেয় তারা।

বিজিবি ও পুলিশ জানায়, সন্ধ্যার পরেই নিহত কিশোর জয়ন্তের মরদেহ ফেরত দেয়ার কথা ছিল বিএসএফের। কিন্তু অযথা কালক্ষেপণ করে মধ্যরাতের পর বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তের ৩৯৩ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে মরদেহ ফেরত দেয়। পরে বিজিবি ও পুলিশ নিহত জয়ন্তের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা করেন।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ভোররাতে বালিয়াডাঙ্গী উপজেলার একই সীমান্তের একই পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে ১৮ থেকে ২০ জনের একটি দল। এ সময় ভারতের ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে জয়ন্ত (১৫) নামে এক কিশোর নিহত হয়।

এ বিষয়ে ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজির আহম্মদ বলেন, ‘বাংলাদেশি নাগরিক জয়ন্তের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। তারা কথা দিয়েছেন ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না। অবৈধভাবে কেউ সীমান্ত ক্রস করতে চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবেন। আমরাও তাদের তেমনি আশ্বাস দিয়েছি। যেনো দুদেশের সম্পর্ক ভাল থাকে।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park