1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

ঠাকুরগাঁও এ চাকরিতে পূর্ণবহালের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিডিআরদের মানববন্ধন

  • আপডেট সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১১৫ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের চাকুরিচুত্যদের পূর্ণবহালের দাবিতে মানববন্ধন করেছেন ঠাকুরগাঁওয়ের বিডিআর কল্যাণ পরিষদ ও স্বৈরাচার কর্তৃক চাকুরিচুত্য ক্ষতিগ্রস্ত সকল বিডিআর সদস্য।

মঙ্গলবার,১৩ আগস্ট দুপুর ১২টার দিকে জেলা বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠ) মাঠ থেকে একটি মিছিল বের হয়ে শহরের চৌরাস্তায় অবস্থান নেন।

এসময় জেলা বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি মো. রহমত এলাহী, সাধারণ সম্পাদক একরামুল হক সহ অন্যান্যরা বক্তব্যদেন।

বক্তব্যে তারা বলেন, ২০০৯ সালে পিলখানার বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা ও বিডিআর সহ মোট ৭৪ জনের হত্যা বিচার ও চাকুরিচুত্যদের পূর্ণ বহাল করা সহ ওই ঘটনার পূর্ণরায় বিচার করার দাবি জানান বর্তমান সরকারকে। এছাড়াও যারা এখনো বিভিন্ন সাজায় জেলে আছেন তাদের মুক্তি ও তৎকালিন বিডিআর সদস্যদের সন্তানদের চাকুরি প্রদান করারও দাবি জানান তারা।

সেখানে প্রায় ঘন্টাব্যাপী অবস্থানের পরে মিছিল নিয়ে একই স্থানে এসে মানববন্ধন শেষ করেন তারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park