1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা-মেয়েসহ নিহত ৩

  • আপডেট সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৮১ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় বজ্রপাতে মা-মেয়ে সহ ৩ জনের মৃত্যু হয়েছে। ১১ আগষ্ট রোববার দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রাণীশংকৈলে উপজেলার হোসেগাঁও ইউনিয়নের উঝধারী গ্রামে সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম (৪৫), মেয়ে সাথী আক্তার (১৪) ও হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও গ্রামে নওশাদ আলীর ছেলে আব্দুল আলিম (৩০)।
নিহত মেরিনার স্বামী সৈয়দ আলীর বরাত দিয়ে রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লব জানান, সকাল থেকে স্ত্রী ও কন্যাকে নিয়ে ধানখেতে নিড়ানির কাজ করছিলেন সৈয়দ আলী। হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলে ফসলের মাঠ থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। অন্যদিকে, আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হবিবর রহমান জানান, আব্দুল আলিম ধানখেতে নিড়ানির কাজ করছিলেন। দুপুরে বৃষ্টি শুরু হলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ায় পথেই বজ্রপাত মারা যায় আব্দুল আলিম।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park