1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

জেলা পরিষদ প্রশাসক হলেন সোহেল হোসনাইন কায়কোবাদ নেতাকর্মীদের উচ্ছ্বাস

  • আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পঠিত

রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম)

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হেসনাইন কায়কেবাদ। তিনি প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে। কুড়িগ্রামের সাংবাদিক,সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ নতুন জেলা পরিষদ প্রশাসককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) তাদের নিয়োগ দেওয়া হয়। জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে।

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল বলেন, “৩০ বছর আন্দোলন-সংগ্রামের প্রতিদান হিসেবে দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ দিয়েছেন। কুড়িগ্রামের মানুষ অনেকদিন পর একজন অভিভাবক পেলেন। আমরা এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই।

কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান বলেন, “বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ভালবেসে জেলার উন্নয়ন তরান্বিত করতে জেলা বিএনপি’র সদস্য সচিব সোহেল হোনাইন কায়কোবাদকে জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। আমরা এজন্য জেলা বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানাই।”

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হয়ে নির্বাচন অংশগ্রহণ করেন সোহেল হোসনাইন কায়কোবাদ। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাঁকে পরাজিত করার অভিযোগ রযেছে। নাটকীয় পরাজয়ের ঘটনায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ এবং হতাশা ছড়িয়ে পড়ে। এমতাবস্থায় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কেবাদকে জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ায় আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। অনেকে এটিকে তাঁর ত্যাগের উপযুক্ত প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মনে করছেন, আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের হাত ধরে কুড়িগ্রামের মানুষ এগিয়ে যাবে এটাই তাদের প্রত্যাশা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park