1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের বিরুদ্ধে পঞ্চগড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

পঞ্চগড় প্রতিনিধিঃ-

৬ নভেম্বর, বুধবার বিকেলে পঞ্চগড়ের ধাক্কামারা গোলচত্বরে মুসলমানের অধিকার কায়েম সচেতন ছাত্র জনতা ব্যানারে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, জাতিসংঘের মানবাধিকার কমিশন সাম্রাজ্যবাদী শক্তির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। বক্তারা দাবি করেন, এই কমিশন মানবাধিকারের নামে বিভিন্ন দেশে সমকামিতা ও নাস্তিকতার মত মতবাদ প্রচার করছে এবং এসব মতবাদ সাম্রাজ্যবাদের ভিত্তি শক্তিশালী করছে। বক্তারা আরো উল্লেখ করেন, জনগণের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সাম্রাজ্যবাদীদের হাতে বিক্রি করার জন্য নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু বিদেশি প্রভাবের সামনে দেশের স্বার্থ বিক্রির অধিকার তাদের নেই।

বক্তারা আরও দাবি করেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে এবং এই সিদ্ধান্তের জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।

এসময় আরও ১৪ দফা দাবি উত্থাপন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন আজিজুর রহমান, রুবেল ইসলাম, জাকির হোসাইনসহ অনেকে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park