
মু আ হা ইবনে জালাল
আজ ৮ জানুয়ারি ২০২৬ রোজ বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্যাডে উপাচার্য মহোদয়ের আদেশক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব অধ্যাপক ড.মোঃ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে জানানো হয় যে,
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১ম কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ গত ০৬/০১/২০২৬ তারিখ মঙ্গলবার অবাধ,সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে।গত ০৭/০১/২০২৬ তারিখ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ এর ফলাফল জকসু নির্বাচন কমিশন প্রকাশ করেছে।
জকসু নির্বাচনে নিয়োজিত সকল নির্বাচন কমিশনার,ইনস্টিটিউট/ বিভাগ/ দপ্তরের সকল শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। এছাড়া প্রকাশিত ফলাফল অনুযায়ী জকসু নির্বাচনে বিজয়ী সকল সদস্যকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হলো
সূত্র : জবি/প্রশা/-৩২/২০০৭/২৩০