1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

চাঁদাবাজি আর সন্ত্রাসের বিরুদ্ধে বিস্ফোরণ: পাংশায় জনরোষে ‘সম্রাট বাহিনী’র প্রধান নিহত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বার পঠিত

প্রতিবেদক: মোঃ মাসুদ রানা খোন্দকার | জেলা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা পুরাতন বাজার এলাকায় চাঁদাবাজির সময় স্থানীয় জনগণের গণপিটুনিতে কুখ্যাত ‘সম্রাট বাহিনী’র প্রধান সন্ত্রাসী অমৃত মন্ডল ওরফে সম্রাট নিহত হয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তার সহযোগী কুষ্টিয়া বসাকুষ্টিয়া এলাকার সেলিমকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গানসহ আটক করে এলাকাবাসী পুলিশে সোপর্দ করে।

নিহত সম্রাট মৃত অক্ষয় মন্ডলের ছেলে। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, সম্রাটের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ভারতে পলাতক থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে এসে সম্রাট পুনরায় চাঁদাবাজি শুরু করে। শহীদ শেখের বাড়িতে চাঁদা আদায়ের সময় বাধার মুখে পড়ে সে। এ সময় স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুললে গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার অন্য সহযোগীরা পালিয়ে গেলেও অস্ত্রসহ একজন আটক হয়।

এ ঘটনায় এলাকায় আতঙ্কের পাশাপাশি স্বস্তিও বিরাজ করছে। দীর্ঘদিনের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে জনরোষের বহিঃপ্রকাশ হলেও সচেতন মহল বলছে—আইনশৃঙ্খলা বাহিনীর সময়োচিত ও কার্যকর পদক্ষেপ না থাকলেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম হয়। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে স্থায়ী সমাধানে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park