1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

কুড়িগ্রাম-১ আসনে রানাকে বিজয়ী করতে নেতাকর্মীর পাশাপাশি পরিবারের সদস্যরাও অংশ নিচ্ছেন প্রচারণায়

  • আপডেট সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬০ বার পঠিত

রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম–১ (নাগেশ্বরী–ভুরুঙ্গামারী ও কচাকাটা থানা) আসনে নির্বাচনী তৎপরতা এখন দেখার মতো। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানার পক্ষে পুরুষের পাশাপাশি নারীদেরকেও অনেক বেশি মাঠ পর্যায়ে প্রচারণা চালাতে দেখা যাচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-১ আসনের সবচেয়ে জনপ্রিয় এবং যোগ্য নেতৃত্ব, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, ধানের শীষ প্রতীক নিয়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে জনপ্রিয়তায়। অন্যান্য নেতাকর্মী ছাড়াও এলাকায় সবচেয়ে ধানের শীষের প্রচারণায় মনোযোগ আকর্ষণ করছে জেলা বিএনপি’র সাবেক সদস্য, সাইফুর রহমান রানার সহধর্মিনী শামীমা রহমান আপন।এছাড়া দলীয় কর্মী সমর্থক ছাড়াও সাইফুর রহমান রানার ছেলে-মেয়ে, বোন ভাগিনা আত্মীয়স্বজনরাও, দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

বিশেষ করে সাইফুর রহমান রানার সহধর্মিনী শামীমা রহমান আপন,শুরু থেকে এখন পর্যন্ত দিন রাত এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় অংশগ্রহণ করে ধানের শীষ প্রতীকে ভোট ও সাইফুর রহমান রানার জন্য দোয়া কামনা করছেন। শুরু থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ভোটারদের কাছে যাচ্ছেন।

প্রচারণার অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময়, লিফলেট বিতরণ এবং উঠান বৈঠক করছেন। এসব কর্মসূচিতে প্রার্থীর নির্বাচনী অঙ্গীকার ও এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হচ্ছে।

তরুণ ভোটারদের সম্পৃক্ত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে কাজ করছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণার বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সীমান্তবর্তী ও নদী ভাঙন-প্রবণ এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো বিষয়গুলো ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। ফলে এসব বিষয়কে গুরুত্ব দিয়েই প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন।

সব মিলিয়ে, কুড়িগ্রাম–১ আসনে নির্বাচনী মাঠ ক্রমেই সরব হয়ে উঠছে। স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার ভোটারদের সঙ্গে কথা হলে তারা জানান, ধানের শীষের পক্ষে প্রচারণা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। তারা আরো বলেন, এখন পর্যন্ত এখানে ধানের শীষ প্রতীক তথা সাইফুর রহমান রানা অনেক এগিয়ে আছে। আল্লাহ চাইলে শেষ পর্যন্ত তিনি এমপি নির্বাচিত হতে পারেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park