1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

কিশোরগঞ্জ ৪-আসনে বিএনপি প্রার্থী ফজলুর রহমানের বিশাল জয়।

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৭ বার পঠিত

বিজয় কর রতন,
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ -৪ ( ইটনা -মিঠামইন- অষ্টগ্রাম) বিএনপি প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা ও সিনিয়র এডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বেসরকারি ফলাফলে ৭৭ হাজার ৭০৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। কেন্দ্র থেকে সংগৃহীত ফলাফল সিটের মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে। ধানের শীষ প্রতীক নিয়ে এডভোকেট ফজলুর রহমান মোট ১ লাখ ৩২ হাজার ৫০৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট রোকন রেজা শেখ পেয়েছেন ৫৪ হাজার ৭৯৯ ভোট। এ আসনে মোট ১৫০ টি কেন্দ্র রয়েছে। ৩ উপজেলার সবগুলো কেন্দ্র থেকে এজেন্টের মাধ্যমে পাওয়া ফলাফল সিটের ভিত্তিতে বেসরকারি এ ফলাফল জানা গেছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের জনগণের ভোটে নির্বাচিত হয়েছি । আমি সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাকে তারা ভোট দিয়ে বিজয়ী করেছেন। এটা এ আসনের জনগণের বিজয়। আমি তাদের পাহারাদার।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park