1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

কালুখালীতে দুই ইয়াবায় তিন মাস জেল, ধরাছোঁয়ার বাইরে রয়ে গেল মাদকের গডফাদাররা

  • আপডেট সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পঠিত

মোঃ মাসুদ রানা খোন্দকার
জেলা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীর কালুখালী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও মাদকজাত ট্যাবলেটসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। তবে এলাকাবাসীর অভিযোগ, বিচ্ছিন্ন অভিযানে মাদকের মূল চক্র ধরা না পড়ায় কারবার আগের মতোই সক্রিয় রয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে কালুখালী উপজেলার মোহনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ জনি শেখ (২৮), পিতা—মোঃ শুকুর আলী শেখকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ (দুই) পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ও ১ (এক) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারায় তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা জরিমানা অনাদায়ে কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে কারা পরোয়ানামূলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শামস সাদাত মাহমুদ উল্লাহ। অভিযানে কালুখালী থানার এসআই রুবেল শেখসহ সঙ্গীয় পুলিশ ফোর্স সার্বিক সহায়তা প্রদান করেন।

এদিকে স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযানের আগেই অনেক সময় মাদক কারবারিরা সতর্ক হয়ে যায়। ফলে ছোট পরিসরের সেবীরা ধরা পড়লেও বড় সরবরাহকারীরা থেকে যায় অধরা। কেউ কেউ অভিযোগ করেন, নির্দিষ্ট সময় পরপর ‘দেখানো অভিযান’ হলেও মাদকের প্রবাহ কার্যত কমছে না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park