1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

কালিহাতীতে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য আবাসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৬৪ বার পঠিত

শুভ্র মজুমদার,
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:

কালিহাতীতে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুড়ে , উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই কোর্সের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাত হুসেইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফ আলী।

এই প্রশিক্ষণ কোর্সের প্রধান বিষয় ছিল “পারিবারিক সবজি চাষ”, যা স্থানীয় যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এবং কৃষি খাতে দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উল্লেখযোগ্য যে, সরকারিভাবে বেকার যুবক ও যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য এমন প্রশিক্ষণ কর্মসূচি নিয়মিত আয়োজন করা হয়। এতে করে স্থানীয় পর্যায়ে স্বাবলম্বী যুবক-যুবতীর সংখ্যা বৃদ্ধি পাবে এবং তারা নিজ নিজ এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park