1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

ওসি আরিফুর রহমান বলেছেন, আমরা আপনাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি

  • আপডেট সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট ঃ-

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার আশ্বাস দিয়ে লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেছেন, আমরা আপনাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। ব্যাপক আনন্দ উল্লাসের মধ্য দিয়ে খুব ভালোভাবেই শারদীয় দুর্গাপূজার উৎসব চলেছে, বাকি যে সময়টা আছে সেটাও সুন্দরভাবে উদ্যযাপন করতে পারবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। গতকাল শুক্রবার লোহাগাড়া উপজেলার ১১১টি মন্ডপ পরিদর্শন করছেন তিনি এই সময় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করতে এসে তিনি এসব কথা বলেন।
শুভেচ্ছা বক্তব্যে ওসি আরিফুর রহমান বলেন, শতাব্দীর পর শতাব্দী আমরা বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে বসবাস করে আসছি। এটা আমাদের ঐতিহ্য। একজনের প্রতি অন্যজনের যে সহমর্মিতা, এটা অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন, আপনারা উৎসবমুখর সুন্দর পরিবেশে পূজা উদ্‌যাপন করতে পারছেন, তা দেখে আমি অত্যন্ত আনন্দিত। লোহাগাড়া উপজেলার ১১১ টি পূজা মন্ডপে আমাদের লোকজন মোতায়েন আছে। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park