
রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম)ঃ
পবিত্র আমানত ভোট উল্লেখ করে ইসলামী আদর্শের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুর তিনটায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে ডিএম একাডেমি ফুটবল মাঠে, কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হারিসুল বারী রনির পক্ষে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ভোট একটি পবিত্র আমানত।তাই সৎযোগ্য আদর্শবান মানুষকেই পবিত্র ভর্তি প্রয়োগ করতে হবে। তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুরআন ও সুন্নাহভিত্তিক ইসলামী নীতি ও আদর্শে রাষ্ট্র পরিচালনা করতে চায়, যা মানুষের জন্য শান্তি ও ন্যায়বিচার নিশ্চিত করবে। পাশাপাশি এটা মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। তিনি হাত পাখা প্রতীকে সবাইকে ভোট দেওয়ার আহবান জানান।