1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

ইটনার নিজ এলাকায় ডুয়ারপাড় কেন্দ্রে ভোট দিলেন বিএনপি প্রার্থী ফজলুর রহমান।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পঠিত

বিজয় কর রতন,
কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জ ৪-আসনে ( ইটনা – মিঠামইন- অষ্টগ্রাম) আসনে বিএনপি প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। আজ বৃহস্পতিবার (১২ ই ফ্রেব্রুয়ারি) সকাল ৮ টা ২ মিনিটে ডুয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। ভোট দেওয়ার সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিণী এডভোকেট উম্মে কুলসুম রেখা ও ছেলে ব্যারিস্টার অনিক রহমান। শান্তিপূর্ণ ভাবে এ কেন্দ্রে সকাল ৭:৩০ মিনিট থেকে ভোট গ্রহণ কার্যক্রম চলছে । ভোটার উপস্থিতি ক্রমশ বাড়ছে। এ কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন জনতা ব্যাংকের প্রিন্সিপাল কর্মকর্তা মোঃ মাসুদ মিয়া তিনি এ বিষয়টি নিশ্চিত করেছেন। ভোট দেওয়ার পর এডভোকেট ফজলুর রহমান সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, এখন পর্যন্ত পরিবেশ ভালো রয়েছে। আমরা আশা করছি ভোটাররা নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। অন্যদিকে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান ভুঁইয়া কে কেন্দ্রে প্রার্থীর ছবি লাগিয়ে ভিতরে প্রবেশ করার কারণে মোবাইল টিম তাকে আটক করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park