1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৭১ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় রেজাউল সানা (৫০) নিহত হয়েছে। রবিবার(১৪ জুলাই) সকাল সাড়ে ৯ টায় কোদন্ডা আমতলার মোড়ে উক্ত দুর্ঘটনাটি ঘটে। নিহত রেজাউল সানা আশাশুনি সদর ইউনিয়নের আদালতপুর গ্রামের আনসার সানার পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউল সানা দুর্গাপুর থেকে বাইসাইকেল যোগে নিজ বাড়িতে যাওয়ার সময় ঘোলা থেকে সাতক্ষীরা গামি খুলনা মেট্রো জ ০৫-০০৩৪ নং যাত্রীবাহী বাস দ্রুতগতিতে সাইকেল আরোহী মোঃ রেজাউল সানাকে ধাক্কা মেরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে বাসের চালক দ্রুত গতিতে বাস নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে লোকজন ধাওয়া করে চাপড়া ব্রিজ এলাকায় বাসটিকে আটকে বাসের কয়েকটি গ্লাস ভাঙচুর করে এবং ড্রাইভার-হেলপার কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে এবং বাসটি আশাশুনি থানায় আটক রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park