1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

আমি যতদিন সংগঠনের দায়িত্বে আছি ততদিন শাহআলমের পরিবারের দায়িত্ব পালন করবো….. জামাতের আমীর শফিকুর রহমান।

  • আপডেট সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৯ বার পঠিত

বিজয় কর রতন,
কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের ইটনায় নির্বাচনী জনসভায় যাওয়ার পথে স্ট্রোক করে মারা যাওয়া জামায়াত সমর্থক শাহআলমের পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান। তিনি বলেন, সংগঠনের দায়িত্বে থাকা পর্যন্ত এবং ভবিষ্যতে ও জামায়াত এই পরিবারের পাশে থাকবে। আজ রোববার ১৫ ই ফেব্রুয়ারি দুপুরে ইটনা উপজেলার শিমুলবাগ দক্ষিণ হাঁটি এলাকায় শাহ আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও স্মরনসভায় তিনি এ সকল কথা বলেন। শফিকুর রহমান বলেন, আমি যতদিন সংগঠনের দায়িত্বে আছি, ততদিন এই দায়িত্ব পালন করবো । ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন তারা ও পালন করবেন বলে আশা রাখি। হাওর বাসীর উদ্দেশ্য জামাত আমীর বলেন, হাওরের মানুষের মন বড়। আপনারা বড় মন দিয়ে শাহ আলমের পরিবারকে আগলে রাখবেন। ইনশা আল্লাহ আমি আপনাদের পাশে আছি। স্মরনসভা শেষে জামায়াত আমীরের নিকলী উপজেলার ছাতিরচর যাওয়ার কথা রয়েছে। সেখানে সড়ক দুর্ঘটনায় নিহত জামাত কর্মী আব্দুস সালামের পরিবারের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। এর আগে সকাল ৯ টায় জামাত আমীর কিশোরগঞ্জ শহরে পৌঁছান। স্মরনসভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডঃ সামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ রমজান আলী, সেক্রেটারি মৌওলানা নাজমুল ইসলাম, কাপাসিয়ার নব নির্বাচিত এমপি সালাউদ্দিন আইয়ুবী , ঢাকা উত্তর মহানগর জামায়াতের সদস্য এডভোকেট রোকন রেজা শেখ।‌ উল্লেখ্য , ৩ ই ফেব্রুয়ারি কোটিয়াদি সরকারী কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন, জামাতের আমীর ডাঃ শফিকুর রহমান। সেই জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম ( ৬০) , নামের একজন কর্মী নিহত হন। এছাড়া ৮ ফেব্রুয়ারি ইটনা মিনি স্টেডিয়ামে আয়োজিত আরেকটি নির্বাচনী জনসভায় যাওয়ার পথে শাহ আলম ( ৫০ ) নামে এক সমর্থকের মৃত্যু হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park