1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

আমিরাবাদ ইউনিয়ন সহ ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সরকারি কর্মকর্তা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৬৮ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

আমিরাবাদ ইউনিয়ন সহ দুই ধাপে ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সরকারি কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।
দায়িত্বপ্রাপ্ত হলেন যথাক্রমে বড়হাতিয়া ইউনিয়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিদুয়ানুল করিম, আমিরাবাদ ইউনিয়নে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু জাফর, পদুয়া ইউনিয়নে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান,কলাউজান ইউনিয়নে উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার, পুটিবিলা ইউনিয়নে উপজেলা সমবায় কর্মকর্তা মো. নুর হোসেন ও চুনতি ইউনিয়নে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছাবের আহমদ।
আজ মঙ্গলবার ও গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত পৃথক অফিস আদেশ সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলায় উদ্ভুত বিশেষ পরিস্থিতির কারণে ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের কর্মস্থলে অনুমোদন ব্যতীত অনুপস্থিত ছিলেন। এতে জনগণের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা প্রাপ্তি বিঘ্নিত ও জনস্বার্থ ক্ষুন্ন হচ্ছে। ফলে জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে সরকারি কর্মকর্তাদেরকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত এসব ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধক হিসাবে নিয়োগ প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park