1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

আন্দোলনে উত্তাল পঞ্চগড়

  • আপডেট সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৭৪ বার পঠিত

মার্শাদুল ইভেন, পঞ্চগড় প্রতিনিধি

বৃষ্টিতে ভিজে মুহুর্মুহু স্লোগান আর করতালিতে উত্তাল হয়ে উঠেছে পঞ্চগড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে হাজার হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে এই মিছিলে।শনিবার সকালে সদর আধুনিক হাসপাতাল এলাকায় শিক্ষার্থীরা জড়ো হতে থাকলে পুলিশ তাদের ছত্র ভঙ্গ করে দেয়। কিন্তু কয়েক মিনিট পরেই ওই এলাকার একটু সামনে মুহুর্তেই হাজার হাজার শিক্ষার্থী জড়ো হতে থাকে । পরে তারা মহাসড়কে মিছিল নিয়ে চৌরঙ্গী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেয়। তারা রাস্তা অবরোধ করে সমাবেশ শুরু করে। সমাবেশে বহুসংখ্যক নারী শিক্ষার্থী অংশ নেয়। সমাবেশে শিক্ষক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মীরা বক্তব্য রাখেন। এ সময় রাস্তার দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে অভিভাবক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, সহ সর্বস্তরের জনতা অংশ নেয়। অনেক অভিভাবক তাদের সন্তানদের সাথে এসেছেন। অনেকে সন্তানদের আন্দোলনে কাজ করার জন্য উৎসাহও দিচ্ছেন। শিক্ষার্থীদের মুহুর্মুহু করতালি আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চৌরঙ্গী চত্বর। শিক্ষার্থীরা এসময় বলেন আগামী কাল থেকে অসহযোগ আন্দোলন । তারা সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন। বিকেল ৩ টার দিকে সমাবেশ শেষ হয়। এসময় ৪ ঘন্টা ব্যাপি সড়ক আটকে রাখে শিক্ষার্থীরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park