1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত বিএনপি কর্মী: মামলা হলেও মেলেনি বিচার

  • আপডেট সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পঠিত

প্রতিনিধি: দুমকী, পটুয়াখালী।

ক্ষমতাহীন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নৃশংস হামলার শিকার হয়েও সঠিক বিচার পাচ্ছেন না বিএনপির একজন সক্রিয় কর্মী মোঃ বেল্লাল হোসেন লিমন। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করার পরও পুলিশি নিষ্ক্রিয়তা এবং রাজনৈতিক প্রভাবের কারণে আসামিরা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। ওই বিএনপি কর্মীকে অত্যন্ত গুরুতর অবস্থায় মোঃ বেল্লাল হোসেন লিমন কে ২২/১১/২৫ তারিখ পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে ও পেটে ব্যান্ডেজ এবং হাতে স্যালাইন দেওয়া অবস্থায় তাকে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, রাজনৈতিক প্রতিহিংসার জেরে আওয়ামী লীগের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম সৃষ্টি হয়েছে।
বিচারহীনতার অভিযোগ
হামলার পরপরই ভুক্তভোগী পরিবার বা স্থানীয় বিএনপি নেতাদের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। তবে মামলার পর বেশ কিছু দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত প্রধান অভিযুক্তদের কাউকেই গ্রেপ্তার করা হয়নি। উল্টো অভিযোগ উঠেছে যে, পুলিশি তদন্তে ঢিলেমি দেওয়া হচ্ছে এবং আসামিরা প্রকাশ্যে বুক ফুলিয়ে চলাফেরা করছে।
ভুক্তভোগীর পরিবারের এক সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন:
“আমরা থানায় গিয়েছি, মামলা করেছি। কিন্তু চোখের সামনেই অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। আমাদের ভয় দেখানো হচ্ছে যেন আমরা মামলা তুলে নিই। আমরা কি এ দেশে ন্যায়বিচার পাব না?”স্থানীয় বিএনপি নেতাদের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং বিরোধী দলের কণ্ঠরোধ করার জন্য এটি একটি সুপরিকল্পিত হামলা। তারা অবিলম্বে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।পটুয়াখালী জেলা, দুমকি উপজেলা,মুরাদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের পার্টি অফিস/নব দিগন্ত ক্লাব কলবাড়ি বাজারে বিস্তার করেছেন উক্ত পার্টি অফিস বন্ধ করার কথা বলার কারনে তাদের উপরে অতর্কিত পরিকল্পিত হামলা করেন।অতর্কিত হামলাকারীদের নাম।মোঃ মশিউর মাঝি সাবেক ছাত্রলীগ। পিতা: মোশারফ মাঝি আওয়ামী লীগ সদস্য। সাইফুল মাঝি সাবেক ছাত্রলীগ দুমকি সরকারি জনতা কলেজ। মোঃ শহিদুল মাঝি ছাত্রলীগ মুরাদিয়া ইউনিয়ন পিতা: মোঃ বশির মাঝি আওয়ামী লীগ।জিসান গাজী ছাত্রলীগ মুরাদিয়া ইউনিয়ন। পিতা : হুমায়ূন গাজী মুরাদিয়া ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মোঃ ফয়সাল গাজী ছাত্রলীগ মুরাদিয়া ইউনিয়ন। স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ এর তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়ে অতিসত্বর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর এদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছে ‌।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park