1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে ঝিনাইগাতীতে জামায়াতে ইসলামীর সমাবেশ

  • আপডেট সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

২০০৬ সালের ঐতিহাসিক ২৮অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠা ও অস্ত্র সহ পৈশাচিক হত্যাকান্ডের বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৮অক্টোবর)বিকেলে ঐতিহাসিক আমতলায় জামায়াতে ইসলামী ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইগাতী উপজেলা শাখার আমীর মাওলানা মো. আব্দুল হাকিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মাওলানা হাফিজুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইগাতী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য আলহাজ্ব মো. নুরুজ্জামান বাদল।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার কর্ম পরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা মো. নুরুন্নবী।

সমাবেশে উপজেলার ৭ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি, সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা
২০০৬ সালের ঐতিহাসিক ২৮অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠা ও অস্ত্র সহ পৈশাচিক হত্যাকান্ডের সাথে জড়িত
আওয়ামী সন্ত্রাসীদের বিচার দাবী করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park