1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

অষ্টগ্রামে শিক্ষার্থীর গলায় ছুরি চালিয়েছে মাদকাসক্ত এক যুবক। পুলিশের হাতে আটক।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৪ বার পঠিত

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার অষ্টগ্রাম পাইলট স্কুলের সামনের রাস্তায় বুধবার ১৮ ই ফেব্রুয়ারি দুপুরে অষ্টম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার মৌ ( ১৪) এর গলায় ছুরি চালিয়েছে মাদকাসক্ত বিল্লাল নামের (৩৫) বছর বয়সী এক যুবক। এ ঘটনার পর বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এর প্রতিবাদে রাস্তায় নেমে আসে । ঘটনার পর আশে পাশের লোকজন সুমাইয়া কে উদ্ধার করে দ্রুত অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। আহত সুমাইয়া আক্তার অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের উত্তর হাঁটি গ্ৰামের মোঃ মোমেন মিয়ার মেয়ে। এ ঘটনায় বিদ্যালয় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং মাদকাসক্ত বিল্লাল ( ৩৫) কে হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসে। বিল্লাল অষ্টগ্রাম সদর ইউনিয়নের আদমদীঘির পাড়ের মেরাজ মিয়ার পুত্র। জানা যায়, ঘটনার দিন দুপুরে অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে সুমাইয়ার নামের অষ্টম শ্রেণীর ছাত্রী বাড়ি ফেরার পথে উপজেলা প্রশাসনিক ভবনের সামনের রাস্তায় আসা মাত্রই মাদকাসক্ত বিল্লাল সুমাইয়ার উপর অতর্কিত হামলা চালিয়ে গলায় ছুরিকাঘাত করে। অষ্টগ্রাম থানার ওসি সোহেব খান জানান, ঘটনাটি জানার পর তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরবর্তীতে বিল্লাল পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। এবং বিষয়টি উপজেলা প্রশাসনিক কর্মকর্তা কে অবগত করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park