1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

অপরাজেয় বাংলাদেশ এর অংশগ্রহণ নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৫৪ বার পঠিত

মোঃ জাকির হোসেন জুয়েল
কুড়িগ্রাম উত্তর প্রতিনিধিঃ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অন্যান্য সংগঠনের পাশাপাশি অপরাজেয় বাংলাদেশ সফলভাবে অংশগ্রহণ করছে।
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুনিশ্চিৎ হোক নারী ও কন্যার অঙিকার” এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং এমজেএসকেএস, চাইল্ডনট ব্রাইড (সিএনবি) প্রোজেক্ট ও স্পেস টু লিড প্রজেক্ট, অপরাজেয় বাংলাদেশ এর সহযোগিতায় রোববার (৮ মার্চ ২০২৬) সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামের সামন থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বদরুজ্জামান রিশাদ, মহিলা উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, সমবায় অফিসার নুর কুতুবুল আলম, নিএনবি প্রোজেক্টের প্রোজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, স্পেস টু লিড প্রজেক্ট, অপরাজেয় বাংলাদেশ এর মনিটরিং ও ইভ্যালুয়েশন অফিসার সঞ্জিত কুমার দে, স্পেস টু লিড প্রজেেেক্টর উপজেলা কো-অর্ডিনেটর শেখ আমিনা আক্তারসহ অনেকে। শেষে চিক্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park