1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ কাজের উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :

চলতি মৌসুমে শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫মে) সকালে ঝিনাইগাতী খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামে আনুষ্ঠানিক ভাবে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেল রানা, খাদ্য গুদাম কর্মকর্তা ওয়াহিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় কৃষকদের নিকট থেকে ৩২ টাকা কেজি দরে ১৬৪৯ মেট্রিকটন ধান এবং মিল মালিকদের নিকট থেকে ৪৫ টাকা কেজি দরে ১৭৭৪ মেট্রিকটন চাল ক্রয় করা হবে।

এসময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, খাদ্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা, এলাকাবাসী ও গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park