1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

বকশীগঞ্জে পানিতে ডুবে মারা গেলো জিপিএ-৫ পাওয়া রিফাত!

  • আপডেট সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

ডেক্স রিপোর্ট:-

জামালপুরের বকশীগঞ্জে ভাইয়ের বাসায় বেড়াতে এসে পুকুরের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে রিফাত মিয়া (১৬) এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ মে) দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের পুকুরে এঘটনা ঘটে। নিহত রিফাত মিয়া শেরপুর সদর উপজেলার দিঘার পাড় এলাকার আব্দুল হালিম সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রিফাত মিয়া এবছর শেরপুর ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। রিফাত মিয়া দুই দিন আগে তার বড় ভাই বকশীগঞ্জ থানার উপপরিদর্শক লাভলু মিয়ার বাসায় বেড়াতে আসেন।
বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে তার চার বন্ধুকে সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে গোসল করতে যান । গোসল করার সময় পানিতে ডুব দিয়ে আর না উঠলে তার বন্ধুরা তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তার বন্ধুরা চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিস দুই ঘন্টা চেষ্টা করার পর রিফাতকে না পাওয়া গেলে জামালপুর ডুবুরী দল এসে পানির নিচ থেকে রিফাতের মরদেহ উদ্ধার করেন ডুবুরী মো. তারা মিয়া। এঘটনায় নিহত পরিবার ও স্থানীয় লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।
বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ তুহিনুল হক বলেন, আমরা অনেক চেষ্টার পর উদ্ধার করতে না পারলে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সহযোগিতায় ডুবে যাওয়ার দুই ঘন্টা পর রিফাত মিয়াকে উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থী রিফাতের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park