1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির দুঃসময়ের ত্যাগী কর্মী বীর মুক্তিযোদ্ধার সন্তান কিরন গুরুতর অসুস্থ কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি।

বিএনপির দুঃসময়ের ত্যাগী কর্মী বীর মুক্তিযোদ্ধার সন্তান কিরন গুরুতর অসুস্থ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দুঃসময়ের একজন ত্যাগী কর্মী, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান কিরণ। তিনি দীর্ঘদিন থেকে গুরুতর অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। ঘর থেকে বের হওয়ার সামর্থ্যটুকুও তাঁর নেই। অথচ দুঃখজনক হলেও সত্য, এখন পর্যন্ত দলের কোনো নেতাকর্মী তাঁর দরজায় গিয়ে দাঁড়াননি, নেননি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর, শোনাননি একটু সান্ত্বনার বাণী।

প্রশ্ন জাগে, এ কেমন রাজনীতি, যেখানে সুস্থ ও সক্রিয় থাকলে কর্মীর প্রয়োজন হয়, অথচ অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলেও তাঁর খোঁজ খবর নেওয়ারও প্রয়োজন মনে করেন না। যাঁরা দলের দুঃসময়ে পাশে ছিলেন, আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের দুঃসময়ে পাশে দাঁড়ানো কি দলের নেতাকর্মীদের নৈতিক দায়িত্ব নয়?

নাগেশ্বরী উপজেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের প্রতি বিনীত আহ্বান, ত্যাগী এই মানুষটির পাশে দাঁড়ান। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিন, একটু সাহস দিন, তাঁর ত্যাগ ও অবদানকে যথাযথ মূল্যায়ন করুন। মনে রাখবেন, একজন কর্মী শুধু দলের প্রয়োজনে কাজ করার মানুষ নন,তিনিও একজন মানুষ। তাঁরও অসুস্থতা আছে, কষ্ট আছে, ভালোবাসা ও সহ-মর্মিতার প্রয়োজন আছে।

দলের দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের সু-সময়ে নয়, তাঁদের দুঃসময়েও মূল্যায়ন করার মানসিকতা থাকতে হবে। মানুষের পাশে দাঁড়ানোই হোক রাজনীতির প্রকৃত সৌন্দর্য। প্রশ্ন জাগে, ত্যাগী- নেতাকর্মীদের মূল্যায়ন কি শুধু দুঃসময়ে দলের আন্দোলন সংগ্রামে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে থাকা ?

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park