1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম)

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। জেলার মোট ৫৬১টি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালনের পরিকল্পনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা আনসার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলা আনসারের কমান্ড্যান্ট মো. মনিরুজ্জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে আনসার-ভিডিপির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজামণ্ডপের গুরুত্ব ও নিরাপত্তার বিষয় বিবেচনায় সদস্য মোতায়েন করা হবে। দায়িত্ব পালনকালে সদস্যদের সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা আনসার কার্যালয়ের প্রস্তুতিসংক্রান্ত নথিতে দেখা যায়, কুড়িগ্রামের ৯টি উপজেলায় মোট ৫৬১টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে কুড়িগ্রাম সদরে ৮৭টি, রাজারহাটে ১২৯টি, নাগেশ্বরীতে ৮৬টি, ভূরুঙ্গামারীতে ১৯টি, ফুলবাড়ীতে ৭২টি, উলিপুরে ১২৭টি, চিলমারীতে ৩১টি, রৌমারীতে ৯টি এবং রাজীবপুরে ২টি পূজামণ্ডপ রয়েছে।

পূজা মণ্ডপগুলোর নিরাপত্তায় আনসার ও ভিডিপি সদস্যদের বিভিন্ন শ্রেণিতে দায়িত্ব বণ্টনের পরিকল্পনা করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন রাখা, বিশৃঙ্খলা প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে।

কমান্ড্যান্ট মো. মনিরুজ্জামান আরও জানান, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় কুড়িগ্রাম জেলার দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
এ বছর কুড়িগ্রাম জেলায় আনসার-ভিডিপির মোট সদস্য দায়িত্ব পালন করবেন ৩৫৮৪ জন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park