1. admin@crimeupdate24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে। শরীয়তপুর ইসলামী একাডেমিতে মহাগ্রন্থ আল কুরআন থেকে সবক প্রদান

নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি।

  • আপডেট সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পঠিত

​রিপোর্টার/মোঃ জাকির হোসেন জুয়েল
কুড়িগ্রাম উত্তর প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার (মমিনগঞ্জ) নামদানীটারী গ্রামে দীর্ঘদিন ধরে চলা জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

​জিডি সূত্রে জানা গেছে, নামদানীটারী গ্রামের শ্রী কৌশিক চন্দ্র সিংহ (৩২)-এর সাথে একই এলাকার শ্রী জগন্নাথ সিংহ (৩৭), অর্জুন চন্দ্র সিংহ (২৮), শ্যামা প্রসাদ সিংহ (৫৬) ও শ্রী মতি দীপ্তি রানী (৩০)-দের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে কৌশিক চন্দ্র সিংহ গত ০১/০৯/২০২৬ ইং তারিখে বিজ্ঞ আমলী আদালতে নাগেশ্বরী, কুড়িগ্রাম এ ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩’-ও পেনাল কোড,১৮৬০এর ৫০৬(২)ধারায় মামলা দায়ের করেন। মামলা নাম্বার সি.আর- ৩৩০/২৬(নাগেশ্বরী)

​অভিযোগ সূত্রে জানা যায়,আজ ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকার সময় বিজ্ঞ আদালত থেকে জারিকারক সমন নিয়ে আসলে ১ নং আসামীসহ ও অন্য আসামীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। মামলার বাদী কৌশিক চন্দ্র সিংহের বাড়িতে অনাধিকার প্রবেশ করে দফায় দফায় হামলা ও ভাঙচুর চালায়। এতে বসতবাড়ির টিনের বেড়াসহ আনুমানিক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকার ক্ষতি হয়।

​এ সময় বিবাদীরা মামলা তুলে না নিলে ভুক্তভোগীকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। ঘটনার সময় উপস্থিত সাক্ষী শ্রীমতী সাবেত্রী রানী (৫৮) ও নোটিশ প্রদানকারী মোঃ আবু বক্কর (৪৩)-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সামনেই বিবাদীরা এ হুমকি প্রদান করে চলে যায়।

​এ ঘটনায় নিরাপত্তা ও আইনগত প্রতিকার চেয়ে ভুক্তভোগী কৌশিক চন্দ্র সিংহ নাগেশ্বরী থানায় সাধারণ ডায়েরি (জিডি নং: ২৪২, তারিখ: ০৫/০৯/২০২৬) অন্তর্ভুক্ত করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park