1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

অষ্টগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু, স্ত্রীসহ আহত ২ ।

  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬৯ বার পঠিত

‎বিজয় কর রতন,
কিশোরগঞ্জ প্রতিনিধি:
‎
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে বজ্রপাতে মহব্বত খা (৩৬) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীসহ আরও দুই নারী আহত হয়েছেন। শনিবার (২৩ মে) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহত মহব্বত খা বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ও জমরুত খার ছেলে। তিনি তিন ছেলে সন্তানের জনক।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং আবহাওয়া খারাপ হতে শুরু করে। এ সময় বাড়ির সামনে ধানের খলায় কাজ করছিলেন মহব্বত খা। বৃষ্টির আশঙ্কায় ধান স্তুপ করতে গেলে আকস্মিক বজ্রপাতের শিকার হন তিনি। বজ্রপাতের সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
‎
‎পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
‎
‎বজ্রপাতের ঘটনায় আহত হন মহব্বত খার স্ত্রী রুমা বেগম (৩৬)। তার ডান হাত পুড়ে গেছে বলে জানা গেছে। এছাড়া মর্জিনা (৫০) নামে এক বৃদ্ধার দুই পা দগ্ধ হয়েছে। আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
‎
‎হঠাৎ এ দুর্ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে, বজ্রপাতে কৃষকের মৃত্যুর ঘটনা ও ২ জন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা অষ্টগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park