1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

মিঠামইনে ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭৪ বার পঠিত

বিজয় কর রতন,
কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও উদ্বোধনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ” জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাঃ সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যত ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা ভূমি অফিস এ মেলার আয়োজন করেছে। ভূমি সেবা উদ্বোধন করেন, মিঠামইন‌ উপজেলা নিবার্হী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন -শফিক। মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামনে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, এতে অংশ নেয়। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, আজ ১৯ শে মে থেকে ২১ শে মে পর্যন্ত ৩ দিন এ ভূমি সেবা মেলা চলবে। মেলায় ই- নাম জারী, খাজনা পরিশোধ, ক্ষতিয়ান উত্তোলন, ডিজিটাল ভূমি সেবা সংক্রান্ত দ্রুত প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন -শফিক বলেন, আগে ভূমি সেবা নিতে বার বার অফিসে আসতে হতো। অনেকেই হয়রানির শিকার হয়ে অভিযোগ করতেন এখন ডিজিটাল ব্যবস্থার ফলে অনেক সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে। ভূমি সেবা মেলা উপলক্ষে মিঠামইন উপজেলায় ৩ দিন ব্যাপী বিভিন্ন ভূমি কার্যক্রম ও তথ্য প্রদর্শনী সেবা দেওয়ার আয়োজন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ফাইজুর রাজ্জাক, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী সহ ভূমি অফিসের কর্মকর্তা বৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park