1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

​নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার, মাদক ও নগদ টাকা উদ্ধার।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৯৪ বার পঠিত

​মোঃ জাকির হোসেন জুয়েল
কুড়িগ্রাম উত্তর প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের এক বিশেষ অভিযানে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ মো. মারুফ ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০৬ মে) দিবাগত রাতে নাগেশ্বরী পৌরসভার ০৫ নং ওয়ার্ডের একটি ইউক্যালিপটাস বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, নাগেশ্বরী থানার এসআই (নিঃ) নিরঞ্জন রায়ের নেতৃত্বে এসআই আহসান হাবিব আকাশ, এএসআই নির্মল চন্দ্র রায়, এএসআই মোঃ রবিউল ইসলামসহ পুলিশের একটি চৌকস ঠিম বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করছিল। রাত আনুমানিক ১০:২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নাগেশ্বরী-ফুলবাড়ী গামী পাঁকা রাস্তার উত্তর পাশে ইউক্যালিপটাস বাগানের ভিতর মাদক কেনাবেচা হচ্ছে। ​খবর পেয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পুলিশ রাত ১০:৩০ মিনিটে ওই বাগানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মারুফ ইসলামকে হাতে-নাতে আটক করা হয়।মারুফ নাগেশ্বরী পৌরসভার সাতানী পাড়া এলাকার মো. আব্দুস সালামের পুত্র।

স্থানীয় সাধারণ সাক্ষী ও পুলিশ সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামির দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার পরিহিত জিন্স প্যান্টের বাম পকেট থেকে বায়ুরোধক পলিথিনে মোড়ানো ০৭ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে তার ডান পকেট থেকে মাদক বিক্রির নগদ ৬,৯৬০ টাকা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত টাকার মধ্যে বিভিন্ন মানের নোট (৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০ ও ৫ টাকা) ছিল, যা মাদক বিক্রির লব্ধ অর্থ বলে ধারণা করা হচ্ছে।
​
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মারুফ স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে স্থানীয় এলাকায় খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছিল। বিক্রয়ের উদ্দেশ্যেই সে ওই রাতে বাগানে অবস্থান করছিল।
​এ ঘটনায় এসআই (নিঃ) নিরঞ্জন রায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০ (ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন। বৃহস্পতিবার সকালে যথাযথ আইনি প্রক্রিয়ায় আসামিকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হবে।
​নাগেশ্বরী থানা পুলিশ জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধে তাদের এই চিরুনি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park