1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

খুলনায় রেল লাইনে খণ্ডিত লাশ উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১৪ বার পঠিত

শিপন খলিফার তথ্যচিত্রে বিস্তারিতঃ-

খুলনা রেল স্টেশনের অদূরে নিউমার্কেট এলাকায় রেল লাইনের উপর থেকে এক অজ্ঞাত ব্যক্তির দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটার দিকে দশ তলা শিল্পব্যাংক ভবনের পেছনে রেল লাইনে লাশটি পাওয়া যায়।

খুলনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর আলম জানান, দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ‘সাগরদাড়ি এক্সপ্রেস’ ট্রেনটি ওয়াশফিডে যাওয়ার সময় এক ব্যক্তি ট্রেনের নিচে ঝাঁপ দেন। পরে রেল স্টেশন মাস্টার জাকির হোসেনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে। প্রাথমিকভাবে তার বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পিবিআই টিমকে ডাকা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park