1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

ঠাকুরগাঁওয়ে স্কাউটস এর ত্রি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলা শাখার ত্রি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহারকে জেলা স্কাউটস’ এর জেলা কমিশনার এবং জেলা হিমালয় মুক্ত স্কাউট গ্রুপের লুৎফর রহমান মিঠুকে জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক করা হয়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা স্কাউটস এর কাউন্সিল শেষে জেলা প্রশাসক ইশরাত ফারজানা এ নতুন কমিটির ঘোষণা দেয়।

কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, জিল্লুর রহমান, ইমাম গাজ্জালী মাসুম, আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ সুচরিতা দেব, যুগ্ম সম্পাদক দিপু হোসেন, লিডার ট্রেনার প্রতিনিধি (স্কাউট) জালাল উদ্দীন, সহকারী লিডার ট্রেনার প্রতিনিধি (স্কাউট) ইকবাল হোসেন, লিডার ট্রেনার প্রতিনিধি (কাব) ফয়জুল ইসলাম, সহকারী লিডার ট্রেনার প্রতিনিধি (কাব) রহিমা খাতুন।

কাউন্সিলে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক সৈকত হোসেন,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিকসহ স্কাউটস এর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাচিত এই কমিটি ১০জন সহকারী কমিশনার ও ৪ জন সহযোগী সদস্য নিয়োগ দিবেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park