1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

খুলনায় নবলোক কর্তৃক জেন্ডার ট্রান্সফরমেটিভ ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:

খুলনার প্রাণকেন্দ্রে হোটেল সিটি ইন এ বেসরকারি সংস্থা নবলোক কর্তৃক বাস্তবায়িত এবং Water Aid Bangladesh এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় পরিচালিত Wash for Urban Poor প্রকল্পের আওতায় Gender Transformative Wash বিষয়ক একটি কর্মশালা আজ ১০/০২/২০১৫ খ্রি: রোজ সোমবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের ওয়াশ কার্যক্রম বাস্তবায়নে সরকারি বেসরকারি অংশীজনের (Public- Private Partnership) করণীয় ও সঠিক স্বাস্থ্য অভ্যাস চর্চার গুরুত্ব সম্পর্কে উপস্থিত অতিথিবৃন্দ দিক নির্দেশনা প্রদান করেন। এ বিষয়ে মুল্যবান বক্তব্য প্রদান করেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব সাদিয়া আফরিন। গুণগত শিক্ষা অর্জনের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সম্মত ওয়াশ কার্যক্রম পরিচালনায় শিক্ষকদের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন জনাব মোহাম্মদ কামরুজ্জামান, উপ পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা, খুলনা অঞ্চল। কর্মশালায় স্বাস্থ্যবিধি চর্চা পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করেন জনাব জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ শামছুল হক। কর্মশালায় খুলনার মোট ১০৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহন করেন। শিক্ষা প্রতিষ্ঠানের সঠিক ওয়াশ ব্যবস্থাপনা পরিচালনায় জেন্ডার ভিত্তিক বৈষম্য ঝুঁকি নিরসন, ছাত্র ছাত্রীদের ঝুঁকিমুক্ত ও নিরাপদ রাখতে করণীয় বিষয়গুলো তুলে ধরেন জনাব সুরাইয়া সিদ্দীকা, উপ পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, খুলনা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা: রুমানা ইয়াসমিন, মো: আব্দুল মোমিন প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবলোক ও ওয়াটার এইড এর কর্মকর্তাগণ। কর্মশালাটি আয়োজনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা জনাব সাদিয়া আফরিন ও পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা, খুলনা অঞ্চল জনাব মোহাম্মদ কামরুজ্জামান নবলোক ও ওয়াটার এইড কে ধন্যবাদ জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park