1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

পলাশবাড়ীতে ইউপি রাস্তার প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের গাছ কর্তন। থানায় অভিযোগ দায়ের

  • আপডেট সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯০ বার পঠিত

ডেক্স রিপোর্ট :

পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ঝিলবান্ধা-নান্দিশহর রাস্তার প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের তিন শতাধিক ইউক্লিপটার্স গাছ রাতের আধারে কর্তনের অভিযোগ উঠেছে স্থানীয় কাঠ ব্যবসায়ী কামাল সরকারের বিরুদ্ধে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের।

অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ৬নং
বেতকাপা ইউনিয়নের ঢোলভাঙ্গার ঝিলবান্ধা মোড় হতে নান্দিশহর ও রায়তি নড়াইল গ্রামে ইউপি রাস্তায় প্রায় ১৪/১৫ বছর পূর্বে স্থানীয় লোকজন ও তৎকালীন ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় রাস্তার দুই ধারে কয়েক হাজার ইউক্লিপটার্স কাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন। উক্ত গাছ গুলো বড় হওয়ায় স্থানীয় কাঠ ব্যবসায়ী ও ঠিকাদার কামাল সরকার প্রায়সই রাতের আধারে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাছ গুলো চুরি করে কেটে নিয়ে যায়। উক্ত বিষয়ে এর আগে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করা হলেও আজও কোন ব্যবস্থা নেননি প্রশাসন।

এমতাবস্থায় গত ৩১ জানুয়ারি ভোর রাতে কাঠ ব্যবসায়ী কামাল তার সাঙ্গপাঙ্গোরা ঝিলবান্ধা মোড় হতে নান্দিশহর রাস্তার প্রায় ২০ লক্ষ টকা মূল্যের ২৫০ টি ইউক্লিপ্টার্স গাছ কোন কাগজপত্র ছাড়াই অবৈধভাবে কর্তন করে নিয়ে যায়।

এলাকাবাসী জানান, প্রতি নিয়তই রাতের আধারে রাস্তার গাছ গুলো কেটে নিয়ে যায় কামাল ও তার লোকজন। কিন্তু সে অত্র এলাকার প্রভাবশালী হওয়ায় আমরা তাকে বাঁধা দিতে পারিনা। তারা আরো জানান, এ যাবৎ বিভিন্ন সময় প্রায় ৩ শতাধিক ইউক্লিপটার্স গাছ কর্তন করে নিয়ে গেছে যার মূল্য প্রায় ২০ লক্ষাধিক টাকা হবে।

এব্যাপারে বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা জানান,এই কামাল একজন গাছ খেকো।সে রাতের আধারে চুরি করে গাছ কর্তন করে, আমি কোন এভাবেই ঠেকাতে পারছিনা।প্রশাসনের কাছে একাধিক বার গাছ চুরির অভিযোগ করলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

এব্যাপারে উক্ত কাঠ ব্যবসায়ী কামাল সরকারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আল-ইয়াসা রহমান তাপাদার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

অভিযোগের বিষয়ে থানা অফিসার ইনর্চাজ জুলফিকার আলী ভুট্রো জানান,মোবাইল টিম ঘটনাস্থল দেখে এসেছে, যারা রাস্তার গাছ কাটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এলাকাবাসী ইউপি রাস্তার গাছ কর্তন বন্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park