1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

পূর্বধলায় বিএনপির অবস্থান কর্মসূচি

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৮৮ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

পূর্বধলায় দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) উপজেলা বিএনপির উদ্যোগে পৃথকভাবে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির হাবিব সভাপতিত্বে ও উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিন তিনবারের সাধারণ সম্পাদক, ১৬১ নেত্রকোনা-৫ ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার।

এসময় বক্তব্য রাখেন -নেত্রকোনা জেলা বিএনপির সদস্য আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য আব্দুর গফুর, উপজেলা কৃষক দলের সভাপতি মজিবুর রহমান, উপজেলা শাখা শ্রমিক দলের সভাপতি তাহের ফকির, উপজেলা শাখা মৎস্যজীবিদলের সভাপতি আবুল কাসেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মুমিনুল ইসলাম মুন্না, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ।

অন্যদিকে জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার সভাপতিত্বে ও উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ইশতাক আহমেদ বাবু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন, আনারুল ইসলাম তালুকদার আনার, সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন তালুকদার, যুবদলের আহ্বায়ক শাকিল হায়াত খান বাদশা, যুবদলের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন আকন্দ, বিকাশ ঘোষ, আব্দুল্লাহ আল হেলালি, মাহবুব তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মাহফুজুল হাসান মানার, যুগ্ম আহ্বায়ক, রুবেল শিকদার, জাকির হোসেন জুয়েল, ছাত্রদলের আহবায়ক সোলাইমান কবীর পাপ্পু, সদস্য সচিব, অমিত, তাইজুল ইসলাম, শাজাহান আকন্দ, জহিরুল ইসলাম, কামাল, মানিক, ফারুক ।

এছাড়াও নেত্রকোনা জেলা শাখা জাতীয়বাদী দলের সদস্য শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তারা দ্রুত ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবি জানায়।

এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে স্ব স্ব দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলসহ দলীয় কার্যালয়ে এসে জড়ো হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park