
জাহিদুল হাসান
জেলা প্রতিনিধি: টাঙ্গাইল
ইসলামি আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার বিপ্লবী সেক্রেটারী জনাব মোঃ আখিনুর মিয়া টাঙ্গাইল জেলার নাগরপুর ও দেলদুয়ার উপজেলাতে সারাদিনব্যাপী ব্যাপক গণ সংযোগ করেন।
এর ওই ধারাবাহিকতায় ১৩ ফেব্রুয়ারি ‘২৫ রোজ বৃহস্পতিবার নাগরপুর উপজেলার মামদনগর গ্রামের উত্তর-পূর্ব পাড়া কবরস্থান ও ঈদগা মাঠ উন্নয়নকল্পে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ আখি নুর মিয়া গণমাধ্যমকে বলেন -“ইসলাম একটি শান্তির ধর্ম। আমি নাগরপুর দেলদুয়ার বাসিকে ইসলামের সুশাসনে আনতে চাই। ”
প্রধান অতিথি আরো বলেন – আমি বিগত ২০০৮ এবং ২০১৮ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী আন্দোলন এর হাত পাখা প্রতীকে নির্বাচন করেছিলাম। আপনারা তখন আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রয়োগ করেছিলেন। কিন্তু অতীব দুঃখের বিষয় তৎকালীন ভোট চোর ও ভোট ডাকাতরা আমার প্রাপ্ত ভোট তাদের বাক্সে নিয়ে আমাকে পরাজিত করেন। এখন আর সেই দিন নেই। আজ আমরা মুসলমান ভাই ও বোনেরা ইসলামের পতাকাতলে এসে দেশ ও মানুষের সেবা করতে চাই। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার 135 সংসদীয় আসনে নির্বাচন করতে চাই। আপনারা যদি ইসলামের পক্ষে ভোট প্রদান করেন তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত। আমি দেলদুয়ার এবং নাগরপুরের সাড়ে পাঁচ লক্ষ মানুষের কাছে অনুরোধ করছি আপনারা ইসলামের পক্ষের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাত পাখা প্রতীকে ভোট প্রদান করে দেশ ও দশের কল্যাণ বয়ে আনুন।
উক্ত কুরআন মাহফিলে সভাপতিত্ব করেন জনাব মোঃ ওমর ফারুক পিআইও , সঞ্চালনায় ও পৃষ্ঠপোষকতায় ছিলেন জনাব মোঃ ওয়াসিম সিকদার শফিকুল। উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফাচ্ছিরে কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আলাউদ্দিন আল – আজাদ। এই বক্তা সারাক্ষণ তার সুরেলা কন্ঠে ওয়াজ নসিহত দিয়ে উপস্থিত নারী ও পুরুষদেরকে বিমোহিত করে রাখেন। তাফসীরুল কোরআন মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপ এর ডেপুটি ম্যানেজার জনাব মোঃ তোফাজ্জল হোসেন রোহিজ,ইউনাইটেড সালফো কেমিক্যালস লিমিটেডের প্লান্ট ম্যানেজার জনাব মোহাম্মদ কাওছার আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মামুদনগরের কৃতি সন্তান এলাকার তরুণ সমাজের মাঝে ব্যাপক সারা জাগানো সমাজসেবক জনাব মোঃ ওহিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।