1. admin@crimeupdate24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে। শরীয়তপুর ইসলামী একাডেমিতে মহাগ্রন্থ আল কুরআন থেকে সবক প্রদান

সাহিত্যশৈলী ৭ম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২৭৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার

পিরোজপুরের জনপ্রিয় সাহিত্য পত্রিকা সাহিত্যের এক অনন্য মুখপত্র সাহিত্যশৈলী’র মোড়ক উন্মোচন জেলা স্কাউটস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকাল চার ঘটিকায়
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রকাশিত স্বাধীনতা ও জাতীয় দিবস স্মরণ সংখ্যা তথা সাহিত্যশৈলী সপ্তম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান কবি- সাহিত্যিক- শিল্পী-সাংবাদিক -সাহিত্যানুরাগী ও শুভানুধ্যায়ী ব্যক্তিবৃন্দের উপস্থিতিতে জেলা স্কাউটস কার্যালয় পিরোজপুরের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সাহিত্যশৈলী, একটি সাহিত্য -সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এর সভাপতি কবি ও বাচিক শিল্পী রেজা করিম এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্কাউটস সম্পাদক ও পিরোজপুর জেলা শিক্ষক সমিতির আহবায়ক মোহাম্মদ এনায়েত কবির খান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক দেলোয়ার হোসেন আলম, কবি ও ছড়াকার একেএম মোস্তফা, সাহিত্যশৈলী যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ইমাম হোসেন মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শিউলি মজুমদার, সাংগঠনিক সম্পাদক সালমা ইসলাম কলি, অর্থ সম্পাদক কবি দিলীপ কুমার মিস্ত্রী, দপ্তর সম্পাদক কবি মনোজ দেবনাথ, সহ-দপ্তর সম্পাদক ফাতেমাতুজ যোহরা শারমিন, সাংস্কৃতিক সম্পাদক মিহির কুমার রায়, পুলিশ কর্মকর্তা মতিউর রহমান, সাহিত্যশৈলী নির্বাহী সদস্য রিপন হালদার, নির্বাহী সদস্য আলম তাজ, বাংলাদেশ স্কাউট পিরোজপুরের সদস্য মনিশংকর হালদার প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাহিত্যশৈলী পত্রিকার সম্পাদক এবং সাহিত্যশৈলী সংগঠন এর সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ বিশ্বাস প্রান্ত।
অনুষ্ঠানের এক পর্যায়ে কবি রেজা করিম এর দ্বিতীয় কাব্যগ্রন্থ শিরোনামহীন এর মোড়ক উন্মোচিত হয়। সবশেষে অনুষ্ঠানে কবি সাহিত্যিক ও শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ আবৃত্তির আসর ও সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে সকলে এক প্রীতিপূর্ণ চা চক্রে মিলিত হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park