
২৪/০৩/২০২৬
বিজয় কর রতন,
কিশোরগঞ্জ প্রতিনিধি:
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছোট ভাই মিঠামইন মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হক নূরু (৬৫) রবিবার বিকাল ৩ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘ ২২ বছর যাবত মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। বিগত ৫ এই আগষ্টের পর মিঠামইনে বিএনপি অফিস ভাংচুর মামলার তিনি অন্যতম আসামি ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় হাসপাতালে মারা যান। দীর্ঘদিন যাবত কিডনি ও লিভারের সমস্যায় ভোগছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা কালীন সময়ে সাবেক রাষ্ট্রপতির সঙ্গে সফর সঙ্গী হিসেবে বিদেশে বিভিন্ন দেশে চিকিৎসা নেন। সোমবার প্রথম জানাযা মুক্তিযোদ্ধা আঃ হক কলেজে অনুষ্টিত হয় এবং পরে সাবেক রাষ্ট্রপতির নিজ বাড়ী কামাল পুরে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রয়ীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়।