
জাহিদুল হাসান
জেলা প্রতিনিধি টাঙ্গাইল
টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা তিন পাশে নদীবেষ্টিত একটি উপজেলা। এই উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন সহবতপুর।সহবতপুর ইউনিয়নে বসবাসরত হিন্দু মুসলমানগন সব সময়ই মিলেমিশে বসবাস করে। এই ঐতিহ্যবাহী ইউনিয়নের চেয়ারম্যান হবার আগ্রহ প্রকাশ করেছেন নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব, নাগরপুর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, নলসন্ধা গ্রামের ঐতিহ্যবাহী মোল্লাবাড়ির জুরান মোল্লার সন্তান
মোহাম্মদ রফিকুল ইসলাম মোল্লা দিপন চেয়ারম্যান হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। এ লক্ষ্যে ইতোমধ্যে জনাব দীপন মোল্লা ইউনিয়নের প্রতিটি গ্রাম এবং ওয়ার্ড চসে বেড়াচ্ছেন। তিনিএলাকার প্রতিটি স্কুল মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অসংখ্য প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। শীতে এলাকার দরিদ্র জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণসহ অন্যান্য সহযোগিতা করে আসছেন। মুঠোফোনে তার সাথে কথা হলে গণমাধ্যমকে বলেন —
মহান রাব্বুল আলামিন পরম করুনাময় সৃষ্টিকর্তা যদি আমাকে ঐতিহ্যবাহী সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করেন তাহলে আমি সহবতপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ । বর্তমান সমাজে যুবকদের মাঝে মাদক এবং মোবাইলে আসক্তি বেশি বেড়ে গেছে। সহবতপুরের জনগণ আমার পাশে থাকলে আমি সেই মাদক এবং মোবাইল আসক্তি থেকে এলাকার যুব সমাজ কে ফিরিয়ে আনতে সর্বাত্মক কাজ করে যাব। তাই সহবতপুর বাসীর কাছে আমার আকুল আবেদন আপনারা আমাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে আমি আমৃত আপনাদের কাজ করে যাব সেই আশা ব্যক্ত করছি।